ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলা, ইউএনও-ওসিসহ আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২০:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৩১

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মৎস্য কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ

পুলিশ জানায়, মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলী উপজেলার রোদারপোড্ডা খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। অভিযানের সময় মৎস্য আইন অমান্য করায় দুই জেলেকে ধরে এক বছরের সাজা দেওয়া হয়। পরে অন্যান্য জেলেরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ইউএনও মাহবুব আলম, ওসি মুঈদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মনির হোসেন, এসআই  আবুল বাশার, এএসআই  সেলিম রেজা, কনস্টেবল আব্দুল আজিজ, এমএলএসএস  হারুন মিয়া, জাহাঙ্গীর আলম ও মাঝি সুরুজ আলীসহ ১০ জন আহত হন। তারা নিকলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপোড্ডা মাইজহাটি গ্রামের সুনাম উদ্দিন (৬০) ও পশ্চিমহাটি গ্রামের সবদর মিয়া (৩৮)। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ১ বছর দণ্ড দিয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, এ ঘটনায় নিকলী থানায় মামলা করা হয়েছে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

কালীগঞ্জে পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি