চাঁদপুরের অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

চট্টগ্রাম ব্যুরো
০৯ আগস্ট ২০১৬, ১২:০২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৬:১৩

আদালত

চাঁদপুরের কৃষক লীগ নেতা অলিউল্লাহ মৃধা হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন চারজন। মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালত এই রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবদুল হামিদ, মেহেদি হাসান শাকিল, গৌরব, আবদুল কাদের, নাজমুল হাসান ও হারুন মৃধা।

কৌঁসুলি আইয়ুব খান বলেন, ‘বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মোহিতুল হক এনাম ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর চারজনকে খালাস দিয়েছেন।’ খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, মো. আক্তার, মো. মোয়াজ্জেম, আবু তাহের ও মো. জাকির।

মামলার বিবরণ থেকে জানা যায়, অলিউল্লাহ মৃধার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে। জমি নিয়ে বিরোধের কারণে ২০১৪ সালের ২৯ জুলাই বাড়ির পাশে খুন হন তিনি। এ ঘটনায় নিহেতর স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে কচুয়া থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ওই মামলা দ্রুত বিচার আদালতে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার আদালতে জয়নব বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মৃত্যুর সময় উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন তিনি।

/এআরএল/

আরও পড়ুন:
জঙ্গি হামলার শিকার হলে যা করণীয়

১২ মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাবেন খালেদা জিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি