১২ মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১১:৫২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১১:৫৩

খালেদা জিয়া

নাইকো দুর্নীতির মামলাসহ মোট ১২ মামলায় হাজিরা দিতে আগামীকাল বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাবেন।

মঙ্গলবার খালেদা জিয়ার অন্যতম প্রধান আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাইকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১২ মামলায় তিনি আদালতে হাজিরা দেবেন। এর মধ্যে নাইকো দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের আদালতে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ঢাকার বিশেষ জজ-২ নম্বর আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।

এছাড়া ২০১৫ সালে হরতাল-অবরোধে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে ৮টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। একই থানায় অপর একটি নাশকতার মামলায় খালেদা জিয়া ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন সানাউল্লাহ মিয়া।

আগামীকাল ১০-১১টার মধ্যে বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির হবেন বলেন জানান খালেদা জিয়ার এ আইনজীবী।

আরও পড়ুন: নিখোঁজ তালিকা আবার হালনাগাদ করলো র‌্যাব

/এসআইটি/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী