সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গহীনে চোরা কাঠ পাচারকারীদের কাছ থেকে বিপুল পরিমান কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছের কাঠ জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার সকালে এসব কাঠ জব্দ করা হয়।
আংটিহারা কোস্টগার্ডের পেটি অফিসার আবুল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন ছোট আংটিহারা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৭৫ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাচারকারীরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
/এমও/








