বিদ্যুতে খালেদা জিয়ার ভীষণ এলার্জি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪

বিদ্যুতে খালেদা জিয়ার ভীষণ এলার্জি আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উৎসব কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, ‘উনি চান না দেশের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হোক। তিনি ক্ষমতায় থাকাকালে কানসাটে বিদ্যুৎ আন্দোলনকারী সাধারণ মানুষকে হত্যার মধ্য দিয়ে তার প্রমাণ রেখেছেন। এখন আবার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন।’

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, ‘জঙ্গিবাদ রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশের ছাত্র-শিক্ষক, শ্রমিক-মজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। খালেদা জিয়ার ডাকে বাংলার জনগণ কোনও সাড়া দেয়নি।’

স্যোসাল ইসলামী ব্যাংকের অর্থায়নে বীরাঙ্গনাদের অনুদান প্রদান উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫৭ জন বীরাঙ্গনাকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ, সেলাই মেশিন, শাড়ি-লুঙ্গি ও ছাতা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আমিনা বেগম, বীরাঙ্গণা সূর্য্য বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী