নোয়াখালীর সদর, সূবর্ণচর, কবিরহাট, বেগমগঞ্জ ও সেনবাগসহ পাঁচ উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নবনির্বাচিত ওই ১০ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় শপথ গ্রহণ করেন সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস জাহের, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালা উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, সূবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উল্যাহ বি কম, সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক অনুপম বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। আরও উপস্থিত ছিলেন স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তারা।
আরও পড়ুন:
৯ জঙ্গির মরদেহ নিতে পুলিশকে চিঠি
/বিটি/








