ফুটবল তারকা তাসলিমার বাবাকে মারধর: দু’দিনেও গ্রেফতার হয়নি জোবেদ আলী

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৮

তাসলিমা ও তার বাবা সবুজ মিয় ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের ফুটবল তারকা গোলরক্ষক তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের ঘটনায় অভিযুক্ত শারীরিক চর্চার শিক্ষক জোবেদ আলী তালুকদারকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে অভিযুক্ত জোবেদ আলীকে সাময়িক বরখাস্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের ৯ ফুটবলার ও তাসলিমার বাবা সবুজ মিয়া। তাদের দাবি, ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম বলেন, মামলার আসামি জোবেদ আলী তালুকদারকে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে সব ধররনের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বুধবার তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন জোবেদ আলী। বৃহস্পতিবার ধোবাউড়া থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সবুজ মিয়া।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত, ৪৮ ঘণ্টার মধ্যে কৈফয়ত তলব ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবর্ধনা ও সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ খেলার ব্যস্ততার কারণে ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলার বিষয়ে অপারগতা জানায় নারী ফুটবলার ও তাসলিমার অভিবাবক সবুজ মিয়া। পরে এ ঘটনার জের ধরে বুধবার রাতেই তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধর করেন শিক্ষক জোবেদ আলী তালুকদার।

আরও পড়ুন: মৌলভীবাজারে ১০৫৭ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি