মৌলভীবাজারে ১০৫৭ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৫

মৌলভীবাজার বন বিভাগের অভিযান মৌলভীবাজারের  শ্রীমঙ্গল-কমলগঞ্জে অভিযান চালিয়েছে বেশ কয়েকটি  করাত কল থেকে বিভিন্ন জাতের ১০৫৭ ঘনফুট  অবৈধ কাঠ  উদ্ধার করেছে বন বিভাগ।

শ্রীমঙ্গল মহকুমা বন বিভাগের   সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেন।

তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ২৬টি করাত কলে বিভিন্ন জাতের ৫৫৭ ঘনফুট  ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি করাত কলে  ৫০০ ঘনফুট  কাঠ ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা থেকে একটি  কাগজবিহীন করাত কল জব্দ করা হয়।

বন বিভাগের  অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবিতা চাকমা, শ্রীমঙ্গল সহকারী কমিশনার  বিশ্বজিত কুমার পাল, কমলগঞ্জ রেঞ্জ অফিসার  শেখর রায় চৌধুরী, রেঞ্জ কর্মকতা ফিরোজ আলম চৌধরীসহ অনেকে।

উদ্ধারকৃত কাঠ, জব্দকৃত পিকআপ গাড়ি  ও করাতকল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বন বিভাগে জমা করা হয়েছে।

শ্রীমঙ্গল মহকুমা বন বিভাগের এসিএফ রাজেশ চাকমা বলেন, ঈদের পরে অবৈধ ফার্নিচারের দোকানগুলোতেও অভিযান চলবে।

আরও পড়ুন- 

লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশি
বিদেশি কূটনীতিকরা অপরাধে জড়িয়ে পড়ছেন, শীর্ষে পাকিস্তান

/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী