চট্টগ্রামে জোড়া খুন: পুলিশের নিখোঁজ আসামিকে গ্রেফতার করলো পিবিআই

চট্টগ্রাম প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৬:১০আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৬:৩৩

চট্টগ্রামে জোড়া খুনের অভিযোগে গ্রেফতার আকাশ ও আলাউদ্দিন

 চট্টগ্রামে আলোচিত দুই শিক্ষার্থী হত্যা মামলায় পুলিশের দুই নিখোঁজ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- রমজান আলী ওরফে আকাশ ওরফে তুফান এবং মো. আলাউদ্দিন।

জানা গেছে, ২০১৪ সালের ১৫ মার্চ কলেজ নগরীর ষোলশহর এলাকা থেকে কলেজ ছাত্র কামরুল হাসান ও তার বন্ধু ফোরকান নিখোঁজ হয়। পরে একই বছর ১৭ মার্চ নগরীর ২ নম্বর ষোলশহরের কবরস্থানের পাশের একটি সেফটিক ট্যাংকি থেকে তাদের হাত ও পায়ের রগ কাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে কামরুল নগরীর ওমর গণী এমইএস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। একই বছরের ১৮ মার্চ কামরুলের বাবা মো. হাকিম বাদী হয়ে নয় জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন। মামলা তদন্ত করে খুলশি থানা পুলিশ তিনজনের ঠিকানা পাওয়া যায়নি উল্লেখ করে ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। চলতি বছরের ১৫ মে পিবিআইকে মামলার অধিকতর তদন্ত করতে নির্দেশ দেন আদালত। পরে পিবিআই’র পরিদর্শক সন্তোষ চাকমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সন্তোষ চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর এ ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আর চার্জশিটে যে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: বিএনপিকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি