বিএনপিকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৩:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:৪৭

বিএনপি ও ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল মনে করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না। দুর্বল মনে করি না। দেশবাসী ও আমাদের একই প্রশ্ন, বিএনপি ভয়কে জয় করতে পারে না কেন?’

রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুর কাদের বলেন, ‘সংবিধানের আলোকে ২০১২ সালের মতো রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিষ্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার।  এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনও সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না। তারা এতো ভয় পাচ্ছে কেন? সেটি তো আমি বুঝি না। তারা ভয়কে জয় করতে জানে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনেও পারেনি, নির্বাচনেও পারেনি। এতো বড় দল ৫শ’ লোকের মিছিল করতে পারে না। এটি কী করে সম্ভব? আমরা তো ২০ জন নিয়েও রাসেল স্কয়ারে অবস্থান করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি।’

নির্বাচনের আগে কোনও সংলাপ হবে কিনা? প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র বিশ্বাস করবো, সংলাপকে বিশ্বাস করবো না এটি তো হতে পারে না। সংলাপ আমিও চাই, প্রয়োজন হলে সংলাপ করবো। তবে এ মুহূর্তে সংলাপের কোনও প্রয়োজন নেই। জাতীয় ইস্যু তৈরি হলে অবশ্যই সংলাপ হবে।’

আরও পড়ুন- 

পপুলারের টয়লেটে তরুণীর ভিডিও ধারণের কথা স্বীকার করেছে সুমন

/এসআই/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম