নারায়ণগঞ্জ আসছেন না খালেদা জিয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ আসতে পারেন এমন গুঞ্জন থাকলেও তিনি আসছেন না বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা।
সোমবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া নারায়ণগঞ্জবাসীর কাছে যাতে ভোট চাইতে না পারেন সেজন্য নির্বাচন কমিশন ও সরকার পরিকল্পিতভাবে ৭২ ঘণ্টা আগে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন। যা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।’
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনও ব্যক্তি ১৯ ডিসেম্বর রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর আগেই তাদেরকে এলাকা ত্যাগ করতে হবে। যদি কোনও বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

রবিবার রাতে বিএনপির বিভিন্ন নেতার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার নারায়ণগঞ্জে আসার খবরটি জানা যায়।

আরও পড়ুন:

না.গঞ্জে সোমবার রাত ১২টা থেকে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি