না.গঞ্জে সোমবার রাত ১২টা থেকে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:১৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৭:০০

নাসিক নির্বাচন নির্বাচন উপলক্ষে আজ  সোমবার রাত ১২টা থেকে সিটি করপোরেশন এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন। 

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনও ব্যক্তি সোমবার রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর পূর্বেই তাদেরকে এলাকা ত্যাগ করতে হবে। যদি কোনও বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে যাদের বৈধ অস্ত্র আছে সেসব অস্ত্র বহন করা নিষিদ্ধ। ১৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

আরও পড়ুন:
আইভীকে সমর্থন দিলো এরশাদের জাতীয় পার্টি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের