ফের পায়ে হেঁটে নগর ভবনে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ১২:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:১৮

সেলিনা হায়াৎ আইভী ফের পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই মেয়র। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে ছিল। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার কথা বুঝেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছেন। আমি এবার তৃতীয়বারের জনপ্রতিনিধি।’

তিনি আরও বলেন, ‘এই নগর ভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। আমি, আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না।’

ফের পায়ে হেঁটে নগর ভবনে আইভী বাসা থেকে নগরভবনে যাওয়ার সময় পুরো রাস্তার দুপাশে কয়েক হাজার লোকজন ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন:
‘ডিসকো বয়েজ’ ও ‘নাইন স্টার’ গ্রুপের দ্বন্দ্বেই মৃত্যু আদনানের!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি