কোটবাড়ীর আস্তানায় ২ জঙ্গি ছিল: ডিআইজি

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৯:০২

জঙ্গি আস্তানার অভিযান বিষয়ে ব্রিফিং করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুর রহমান কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় দুই জঙ্গি ছিল বলে জানিয়েছেন  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুর রহমান। তিনি বলেন, ‘কোটবাড়ীর জঙ্গি আস্তানায় যে দুই জঙ্গি ছিল, তার মধ্যে একজনের নাম আনাস ওরফে আনিস, অন্যজনের নাম রনি।  দুই জঙ্গিরি একজন বুধবার সকাল ১০টার আগেই চলে গেছে, অন্যজন বিকালে হয়তো পালিয়ে গেছে।’ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে  তিনি এ তথ্য জানান।

এ সময় পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি বলেন, ‘কোটবাড়ীর জঙ্গি আস্তানায় যে দুই জঙ্গি ছিল তাদের একজনের নাম আনাস ওরফে আনিস। তার বাড়ি নোয়াখালী। বয়স ১৯/২০ বছর। সে পাঁচ মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। আরেকজন নাম রনি। সে নব্য জেএমবির সদস্য। তার বয়স ২২/২৩ বছর। বাড়ি রাজশাহী। সেও পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছে।’  

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি  বলেন, ‘জঙ্গি আস্তানায় যে দুই জঙ্গি ছিল, তাদের মধ্যে আনিস বুধবার সকাল ১০টার আগেই চলে গেছে। আরেকজন বিকাল পৌনে চারটায় যখন জঙ্গি আস্তানা হিসেবে বাড়িটি চিহ্নিত করি, তার আগেই হয়তো পালিয়ে যায়।’ তিনি আরও  বলেন, ‘জঙ্গিদের একটি কৌশল আছে। একজন বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় আরেকজনকে নির্দিষ্ট সময় দিয়ে যায়। এর মধ্যে যদি সে ফিরে না আসে, তাহলে অন্যজন বাসা থেকে বেরিয়ে যায়। এ পন্থা ব্যবহার করে হয়তো দ্বিতীয়জন বেরিয়ে গেছে। যে কারণে আস্তানায় আমরা কাউকে পাইনি। তবে তারা দু’জনই এখানে ছিল আমরা নিশ্চিত।’  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘আমরা মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করি। তাদের দেওয়া তথ্যমতেই কোটবাড়ীতে অভিযান চালানো হয়। তারা মার্চের ১ তারিখে এ বাসা ভাড়া নেয়। তারা প্রথমে সীতাকুণ্ড এলাকায় বাসা ভাড়া নিতে চেয়েছিল কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা নিতে পারেনি। এ জন্য ওই জেএমবিদের পরামর্শে তারা এখানে আসে।’

বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ব্যাপারে শফিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পাঁচ কেজি ওজনের দু’টি বোমা রয়েছে। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল এটাও একই ধরনের। এছাড়া সেখানে চারটি হ্যান্ড গ্রেনেড ও দু’টি সুইসাইডাল ভেস্ট রয়েছে। জঙ্গির আস্তানায় গ্যাস ছোড়ার কারণে আমাদের বোম ডিসপোজাল ইউনিট গ্যাসের কারণে কাজ করতে পারেনি। এছাড়া বিদ্যুৎ না থাকায় সেখানে ঘুটঘুটে অন্ধকার। এ জন্য আমরা আজ বোম নিষ্ক্রিয় কার্যক্রম স্থগিত রেখেছি। শনিবার সকালে বোমা নিষ্ক্রিয়তার কাজ আবার শুরু হবে।’

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা কোটবাড়ীতে অভিযান শুরু করে। জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। তবে ওই দিনই চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় আসে।

 আরও পড়ুন: কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ

/এআর/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি