কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১৬:২৮আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৯:০৫


কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াটের তল্লাশি শেষ হয়েছে। ওই আস্তানায় কোনও জঙ্গি পাওয়া যায়নি। শুক্রবার (৩১ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি মো. শফিকুর রহমান। তল্লাশি শেষে এরই মধ্যে প্রথমে সোয়াট টিমের সদস্যরা এবং বিকাল ৫টা ১৫ মিনিটে অন্যান্য সংস্থার লোকজনসহ ডিআইজি ঘটনাস্থল ত্যাগ করেছেন। 
ডিআইজি শফিকুর রহমান বলেন, ‘  সন্ধ্যার পর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’
অভিযান সংশ্লিষ্ট সোয়াট-এর একটি সূত্র জানায়, বাড়িটির দোতলায় তালাবদ্ধ একটি কক্ষ ছাড়া অন্য সব কক্ষ তল্লাশি শেষ হয়েছে। সেখানে সুইসাইডাল ভেস্ট ও কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে কারও অবস্থান পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা কোটবাড়ীতে অভিযান শুরু করে। জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি।  জঙ্গি আস্তানায় অভিযান চালাতে  চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম বৃহস্পতিবার কুমিল্লায় আসে।
/এআর/এপিএইচ/

আরও পড়ুন: 

বড়হাটে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

বড়হাটের জঙ্গি আস্তানার জানালা বুলেটপ্রুফ!

কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ

বড়হাটের জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো
‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা: দুই বাড়ির মালিক সাইফুরের শ্যালক গ্রেফতার!

মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার কাছেই ১৪৪ ধারা জারি

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

‘জঙ্গিরা আত্মঘাতী হয়েছে’

নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭/৮টি মৃতদেহ

যেভাবে ড্রোন দিয়ে বোমা-বিস্ফোরক শনাক্ত করা হলো

নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য: মনিরুল ইসলাম

আবহাওয়া ভালো থাকলে বড়হাটের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সকালে

‘দেহ ছিন্নভিন্ন হওয়ায় নিহত জঙ্গিদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না’



সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম