চার পার্বত্য জেলায় সড়ক যোগাযোগ ফের শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০১৭, ১৮:২৪আপডেট : ১৪ জুন ২০১৭, ১৮:৩৩

রাঙামাটিতে পাহাড় ধস প্রায় ২৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের সড়ক যোগাযোগ আবার শুরু হয়েছে। বুধবার (১৪ জুন) বেলা ১১টা থেকে উভয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

মঙ্গলবার সকালে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ও কসাইপাড়া থেকে দেওয়ান হাট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অপরদিকে একই দিনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান উপজেলার বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় রাঙ্গামাটির সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, রাঙামাটি সড়কের রাউজান এবং বান্দরবান ও কক্সবাজার সড়কের চন্দনাইশে সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় এসব সড়ক দিয়ে এখন যান চলাচল শুরু হয়েছে। সূত্র: বাসস।

/এফএস/এনআই

আরও পড়ুন- 

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না করপোরাল আজিজুলের

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী