‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’

জিয়াউল হক, রাঙামাটি
১৪ জুন ২০১৭, ১০:৫৩আপডেট : ১৪ জুন ২০১৭, ২২:২৮

পাহাড় ধসে বাড়ি হারানো খোদেজা বেগম

খোদেজা বেগমের জন্ম পাহাড়ে। বেড়ে ওঠা, বিয়ে, সংসার সবই পাহাড়েই। গত দুদিনে পাহাড়ে যে দুর্যোগ ঘটলো তেমন ঘটনা পঞ্চাশ বছরের জীবনে এই নারী দেখেননি বলে জানিয়েছেন। পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব দেখেছেন, কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগ তিনি দেখেনি। চোখের সামনে এত বড় দুর্যোগ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। চোখের চাউনিতেও আতঙ্ক, ভয়, সংশয় আর চিন্তার ছাপ স্পষ্ট। যে কোনও সময় আবার পাহাড় ধসে পড়তে পারে এই আতঙ্কে আছেন তিনি।

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’

রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় খোদেজা বেগমের বাড়ি। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টার দিকে আমার ঘরের চালের ওপর মাটি পড়ে। প্রথম ভেবেছিলাম কেউ নালা (শত্রুতা করা) করে দিছে হয়তো। তাই ঘর দেখে বের হয়ে ওপরের দিকে তাকাই। দেখি বড় একটি মাটির চাঁই নিচের দিকে গড়িয়ে আসছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে ঘর থেকে বের করি। অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। চোখের সামনে আমার ঘরটি মাটির নিচে চাপা পড়ে। জন্মের পর এমন দুর্যোগ আর দেখিনি।’   

এখানেই ছিল খোদেজা বেগমে বাড়ি। এখন সেখানে তার নাম নিশানাও নেই।

শিমুলতলীর বাড়িতে একাই থাকেন খোদেজা। ছেলে থাকে শহরে। চোখের সামনে এ বিপর্যয় দেখে ভাষাহীন হয়ে পড়েছেন এই নারী। তিনি যে পাহাড়ের পাদদেশে থাকতেন তার পরের পাহাড়েই চাকমাদের বাস। সেখানে পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছে বলে জানান তিনি।

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’

খোদেজা বলেন, ‘যেদিক তাকাই সেদিকে শুধুই কান্না আর কান্না। বুঝতে পারছি না কী হলো।’  

রাঙামাটি শহর ও আশেপাশের উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত পাহাড় ধসে চার সেনা সদস্যসহ ৯৮ জন প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল থেকেই আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। অন্ধকারে উদ্ধার কাজ চালানোর মতো সরঞ্জাম না থাকায় মঙ্গলবার সন্ধ্যায় তা স্থগিত রাখা হয়।  

/এসটি/

আরও পড়ুন: সকাল থেকেই রাঙামাটি ও বান্দরবানে ফের উদ্ধার অভিযান শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম