রোহিঙ্গা পুনর্বাসনে প্রস্তুতি চলছে ভাসানচরে

রনজিৎ চন্দ্র কুরী, নোয়াখালী
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪২

ভাসানচর চলছে সড়ক তৈরির কাজ রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র হিসেবে ধীরে ধীরে গড়ে উঠছে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর। প্রতিদিন পরিদর্শন করছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ দলের সদস্যরা। ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার খবরে হাতিয়াসহ উপকূলবাসী শঙ্কা প্রকাশ করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আতঙ্কের কিছু নেই। রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসিত করলে, এখানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল ও তৎপরতা বাড়বে। 

এই প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য (হাতিয়া) আয়েশা ফেরদৌস বলেন, ‘রোহিঙ্গাদের কাউন্সিলিং করে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের সুপথে আনা যাবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ভাসানচরে নৌবাহিনী ফরওয়ার্ড বেস

ভাসানচরকে জোয়ার-ভাটার হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন পয়েন্টে বালু ফেলে উঁচু করা হয়েছে। ইতোমধ্যে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, পল্টুনসহ কয়েকটি স্থাপনা। অভ্যন্তরীণ চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে সড়ক।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মনির উজ-জামান বলেন, ‘রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন করা হলে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়বে। নিরাপদ হবে চর ও নদী।’

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, ‘ভাসানচর কতটা বাসযোগ্য অথবা জলবায়ুর পরিবর্তনে এ চরের গতিপথ কতটা পরিবর্তন হবে, এসব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে এসব কিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

ভাসানচর

ভাসানচর রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান বলেন, ‘ভাসানচর হবে একটি আধুনিক শরণার্থী শিবির। এখানে শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, খেলার মাঠসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। কয়েকটি ধাপে রোহিঙ্গাদের এখানে আনা হবে। প্রথম ধাপে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে চায় বাংলাদেশ নৌবাহিনী।’ তবে, কবে নাগাদ রোহিঙ্গাদের ভাসানচরে আনা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় বলেননি তিনি।

/এমএনএইচ/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু