ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরে ৫০ জেলের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১১:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:৪৯

 

শরীয়তপুর নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে শরীয়তপুরে গত দুই দিনে ৫০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ, এক লাখ মিটার কারেন্ট জাল ও তিনটি নৌযান জব্দ করা হয়।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে ৫০ জন জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ধরার জন্য ব্যবহৃত এক লাখ মিটার কারেন্ট জাল, তিনটি ইঞ্জিনচালিত নৌকা এবং প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে একাধিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর, ২৭ জনকে এক মাস, ৯ জনকে ২০ দিন এবং ১৩ জনকে পনের দিন করে কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে সরকারের কঠোর নির্দেশ রয়েছে। তাই কোনও বিরতি না দিয়ে চব্বিশ ঘন্টাই অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৩০ ঘণ্টায় ৫০ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে’

আরও পড়ুন- মুন্সীগঞ্জের জেলেদের জন্য নেই চালের বরাদ্ধ, বিকল্প কর্মসংস্থানও নেই

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি