চারদিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি) চার দিনের সফরে কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৮ অক্টোবর) থেকে তার এই সফর শুরু হবে। কিশোরগঞ্জ সদর, মিঠামইন, কটিয়াদি ও বাজিতপুর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় সফরের খবর নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, এবারের চার দিনের সফরে রাষ্ট্রপতির সঙ্গে আনুমানিক ৩০ জন সফরসঙ্গী থাকবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সফরসূচি মতে, রবিবার দুপুর ৩টায় হেলিকপ্টারে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি। পরে জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় গার্ড অব অনার শেষে বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকাল ৪টা ৩০ মিনিটে মিঠামইন বাজার, বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

মিঠামইনে নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে বাজিতপুর উপজেলায় পৌঁছাবেন। বাজিতপুর কলেজ মাঠে গার্ড অব অনার শেষে দুপুর ২টা ১৫ মিনিটে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি ব্রিজ উদ্বোধন করবেন। বিকাল ৪টা ৩০ মিনিটে বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হবেন। পরে বিকেল ৫টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন। কিশোরগঞ্জ সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সন্ধ্যা ৭টায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর রাষ্ট্রপতি জেলা সদরে নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টায় সড়ক পথে কটিয়াদি উপজেলায় পৌঁছাবেন। কটিয়াদি কলেজ মাঠে গার্ড অব অনার শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক উদ্বোধন করবেন। বিকাল ৩টায় কটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হবেন। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন। সন্ধ্যা ৭টায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী সমিতির সদস্য, প্রেসক্লাবের সাংবাদিক, ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর রাষ্ট্রপতি জেলা সদরে নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরদিন বুধবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুন- নিজ নিজ অবস্থান থেকে সম্প্রীতির ধারা ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

/এফএস/
সম্পর্কিত
আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে গেলো কারা?
ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে গেলো কারা?
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা 
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা