নিজ নিজ অবস্থান থেকে সম্প্রীতির ধারা ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ০৯:১৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ০৯:২৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে বয়ে চলা এ সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সম্প্রীতির এই ধারা অব্যাহত রেখে আমাদের জাতীয় উন্নয়ন ও অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’ বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

প্রবারণা পূর্ণিমার পরদিন শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব। এ উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এ দানোৎসব সবার মধ্যে গড়ে তোলে ঐক্য, সংহতি ও সম্প্রীতি। ত্যাগ, সংযম, নিয়মানুবর্তিতা আর কঠোর ধ্যান সাধনার মাধ্যমে উদযাপিত ‘কঠিন চীবর দান’ ভক্তদের বৌদ্ধের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মহামতি গৌতম বুদ্ধের অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী বিপুল সমাদৃত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ‘কঠিন চীবর দান’ উদযাপনের আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সূত্র: বাসস।

আরও পড়ুন- ফানুস ছাড়াই প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির 
পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির 
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে