যশোরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল

যশোর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৫:৫০আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৫:৫৯

ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন যশোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন ইমনের লাশ নিয়ে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রবিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে যশোর জেনারেল হাসপাতাল থেকে মিছিলটি বের হয়।

মনোয়ার হোসেন ইমন বিগত জেলা ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। 

এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি এবং জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার পরে শহরের বেজপাড়া গুরগুল্লার মোড়ে ইমনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এর দুটি গুলি ইমনের বুকে ও একটি কাঁধে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার ময়নাতদন্ত শেষে দুপুর দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে ইমনের লাশ নিয়ে মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিল প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নিহতের বাড়ি পর্যন্ত যায়।

মিছিল থেকে ইমনের হত্যাকারীদের দ্রুত আটক ও তাদের বিচারের দাবি জানানো হয়।

এদিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, হত্যার ঘটনায় এখনও কোনও মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আগের খবর:

যশোরে ছাত্রলীগের সাবেক নেতা খুন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি