ঝিনাইদহে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৯:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:১৯

চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ শহরে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনের অতিরিক্ত এলপি গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে চার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শহরের হাঁটের রাস্তায় বেশ কয়েকটি দোকানে মেয়াদ উর্ত্তীণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন সংবাদ পায় জেলা প্রশাসন। এর ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক হাঁটের রাস্তার এসএসএম ওয়াহেদ এন্টার প্রাইজের মালিক আব্দুল ওয়াহেদকে পাঁচ হাজার, গ্যাস ঘরের মালিক কাজী কামাল আহম্মেদ বাবুকে পাঁচ হাজার, শেখ ট্রেডার্সের মালিক শেখ জাকির হোসেনকে পাঁচ হাজার ও শরিফ অ্যান্ড ব্রাদার্স এর মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক সুচন্দন মন্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আরও পড়ুন: বান্দরবানে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি