বান্দরবান পৌরসভার বনরূপা পাড়ায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। সোমবার বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ডা. মানস এর ভাড়াটিয়ার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করার পর ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: বোদা পৌরসভা নির্বাচন: ৯৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল








