গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

কুমিল্লার দেবিদ্বারে জনতা পরিবহন নামে একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা মেট্রো. চ-২৯-৫৪ বাসটি আগুনে পুড়ে যায়। এ সময় যাত্রীরা বাসের জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামেন। বুধবার বিকেল ৫টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পান্নারপুলে এ ঘটনা ঘটে।

কুমিল্লার দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, মুরাদনগর  থেকে কোম্পানীগঞ্জগামী জনতা পরিবহণের এ বাসটি দেবিদ্বার পান্নারপুলে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাওয়ার পথে সিলেন্ডার লিক হয়ে বিস্ফোরণ হয়। এসময় বাস যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি আগুনে পুড়ে যায়। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়তে পারেন: পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি