পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ২০:১৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:১৪

সিলেট

জাফলংয়ের জুম বস্তিতে পাথর উত্তোলন করতে গিয়ে কোয়ারীর পাড় ধসে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের নির্দেশে বুধবার (৩ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ ও আরডিসি আরিফুর রহমান।  

অন্যদিকে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন নেছা বাদী হয়ে গোয়াইঘাট থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত গঠনের কথা উল্লেখ করে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও শ্রমিকরা কিভাবে পাথর উত্তোলন কাজ করে? বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মামলা দায়েরের পর পরই গোয়াইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে পাথর কোয়ারীর মালিক পক্ষের লোক শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে। এছাড়াও কারাগারে থাকা মালিক পক্ষের লোক সাত্তারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  পাথর কোয়ারীর পাড় ধসে নিহত পাঁচ জনের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জুম বস্তিতে নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের জহুর আলী (৬৮), তার মেয়ে সাকিরুন নেছা (২৭), ছেলে মুজাহিদ আলী (২৪), ওসমানী নগরের করনসী গ্রামের নূর মিয়া (৫২) ও বানিয়াচংয়ের সাদেক মিয়া (৪৩)।

পাঁচ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) জানান, পুলিশ প্রথম দফায় চার জন শ্রমিকের লাশ উদ্ধার করে। পরে গর্ত খুঁড়ে আরেক জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কোয়ারীর মালিক পক্ষের ৮ জনসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

জানা যায়- গত বছরের ১৩ নভেম্বর জুম বস্তির নান্নু  মিয়ার কোয়ারীতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় নিহত হয় ১৩ বছরের কিশোরী চম্পা দাস। এরপর সেই একই গর্তে মঙ্গলবার (২ জানুয়ারি) পাড় ধসে নিহত হয় আরও পাঁচ শ্রমিক। জাফলংয়ের জুম বস্তিতে পাথর উত্তোলন না করার জন্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু একটি চক্র স্থানীয় প্রশাসনকে মাসোহারা দিয়ে পাথর উত্তোলন করে যাচ্ছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জুম বস্তির যে কোয়ারীতে শ্রমিক নিহত হয় ওই কোয়ারীর নিয়ন্ত্রক জাফলংয়ের নয়াবস্তি গ্রামের নান্নু মিয়া, সাত্তার মিয়া, আলিম উদ্দিন, খালেক মিয়া ও হেলাল মিয়া।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা জানান, পূর্বে শ্রমিক নিহতের ঘটনায় একাধিক প্রশাসনিক তদন্ত কমিটি গঠন হলেও তা আলোর মুখ দেখেনি। কারণ এসবের নেপথ্যে রয়েছে রাজনৈতিক তদবির। উচ্চ আদালতের নিষেধ থাকার পরও পরিবেশ অধিদফতর এবং স্থানীয় প্রশাসন একেবারেই নিরব। যার কারণে একের পর এক এ ঘটনা ঘটছে। এছাড়াও গত এক বছরের সিলেটের গোয়াইঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ৩৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রুপা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি