ছাত্রলীগের হামলায় সিলেটে ছাত্রফ্রন্টের ১০ নেতাকর্মী আহত

সিলেট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৪

সিলেট এমসি কলেজ সিলেটের এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ওপর হামলা চালিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের হামলায় কলেজ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন, নগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের এমসি কলেজের শহীদ মিনারে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠবার্ষিকীর র‌্যালি ও সমাবেশের প্রস্তুতিকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান এমসি কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন। তিনি বলেন, ‘টিলাগড়ের রঞ্জিত গ্রুপের অনুসারী কলেজ ছাত্রলীগের কর্মী দেলোয়ার, শামীম, সৌরভ, রাসেলসহ ১০-১৫ জন কর্মী প্রথমে আমাদের সঙ্গে শহীদ মিনারে কথা বলতে আসে। কথা বলার এক পর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’ হামলার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তাদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নাকি আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি।’ 

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘বাম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সঙ্গে কলেজ ছাত্রলীগ কর্মীদের হাতাহাতি হয়েছে বলে শুনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এবিষয়ে সিলেট ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- ‘ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা, তবে গেট ভাঙচুরকারীদেরও শাস্তি হওয়া উচিত’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি