কুমিল্লা সেনানিবাসে নারী সৈনিকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১

কুমিল্লা কুমিল্লা সেনানিবাসে হালিমা আক্তার (২০) নামে এক নারী সৈনিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, হালিমা আত্মহত্যা করেছেন। তাকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।
নিহত হালিমা আক্তার নরসিংদী জেলার পলাশ উপজেলার বালুরচর গ্রামের আবুল কালামের মেয়ে। হালিমা কুমিল্লা সেনানিবাসের ভেতরে ১২৭ ফিল্ড ওয়ার্কশপের ব্যারাকে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিজামুল আহসান লিখিতভাবে সেনানিবাস পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন।
সেনানিবাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, নিহতের গলায় ওড়না পেচানোর দাগ রয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত হালিমা আক্তারের লাশের ময়নাতদন্ত বিকালে সম্পন্ন হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা নিহতের ময়নাতদন্ত করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, ময়নাতদন্ত শেষে হালিমার লাশ সন্ধ্যায় সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা