ড. জাফর ইকবালের ওপর হামলা: ফয়জুরের বন্ধুর সাত দিনের রিমান্ড

সিলেট প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৭:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:৩৬




জাফর ইকবালের ওপর হামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান উরফে ফয়জুলের বন্ধু সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৯ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম আদালতে উপস্থিত হয়ে সোহাগের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী।



সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, আদালতে ফয়জুরের দেওয়া জবানবন্দির ভিত্তিতে সোহাগকে পুলিশ রবিবার রাতে নগরীর কালীবাড়ি এলাকার বাসা থেকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফয়জুরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন: নিহত ছাত্রলীগ নেতা শাওনের ময়নাতদন্ত সম্পন্ন

 

 

 



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী