কেসিসি’র পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খুলনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৩:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৩:৫৭

  খুলনা

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেওয়া পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার বেলা ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী এ ঘোষণা দেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত খুলনা মহানগর সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত খুলনা মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত খুলনা মহানগর সদস্য সচিব এস এম শফিকুর রহমান ওরফে মুসফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

প্রথম দিন রবিবার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। এরপর সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে দাখিলকৃত মনোনয়নপত্র পর্যায়ক্রমে যাচাই বাছাই শুরু হয়। রবিবার সংরক্ষিত ১০টি ওয়ার্ডের প্রার্থীর পাশাপাশি সাধারণ ১ থেকে ১০ নং ওয়ার্ড পর্যন্ত যাচাই বাছাই সম্পন্ন হবে। সোমবার সকাল থেকে শুরু হবে সাধারণ ১১ থেকে ৩১ নং ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ।

আরও পড়ুন: চট্টগ্রামে রেলওয়ের জায়গার দখল নিয়ে মুখোমুখি অবস্থানে দুই শিল্প-প্রতিষ্ঠান

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’ 
যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’ 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা, চাকরির আশ্বাস
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা, চাকরির আশ্বাস
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের