সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

সিলেট প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৩:৩৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:২৫

সিলেট শিক্ষা বোর্ড

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছে  ৭০ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী।  এই পাসের হার গতবছরের থেকে ৯ দশমিক ৮৪ শতাংশ কম। গতবছর পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ। তবে এবার সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ ৫। গত বছর সিলেটে জিপিএ ৫ এসেছে ২ হাজার ৬শ ৬৩ এবং এবছর এসেছে ৩ হাজার ১শ ৯১।

রবিবার (৬ মে) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ জানান, সাধারণ গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ করার কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।

জানা যায়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সিলেটের চার জেলার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩। এদিকে ১টি শিক্ষার্থীও পাস করেনি এমন কোনও প্রতিষ্ঠান নেই সিলেট বোর্ডের অধীনে। সিলেট বোর্ডে এবছর এসএসিতে ১ লাখ ৮ হাজার ৯শ’ ২৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৬ হাজার ৭শ’ ১০ জন পরীক্ষার্থী। এবছর সিলেট জেলায় পাসের হার ৭৩.৮০, হবিগঞ্জে ৭০.৩৪, মৌলভীবাজারে ৬৬.৯৯ ও সুনামগঞ্জে ৬৮.৫৩ শতাংশ।

 

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি