নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নড়াইল প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০৪:৩৫আপডেট : ৩০ মে ২০১৮, ০৭:৫৯

বন্দুকযুদ্ধ

নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজীব শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সজীব সদর উপজেলার দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ হোসেন শেখের ছেলে।

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক কারবারিরা নড়াইলের মালিবাগ মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশও পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে সজীব গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তার অন্য সঙ্গীরা পালিয়ে যান।পরে সজীবকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, নিহত সজিবের নামে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে নড়াইলে এটাই প্রথম ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা।

আরও পড়ুন: 

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 

‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি