‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত

কক্সবাজার প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০১:৫৭আপডেট : ৩০ মে ২০১৮, ০২:২৯

বন্দুকযুদ্ধ কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. মজিবুর রহমান (৪২)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের মাদ্রাসা সড়কের সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মজিবুর রহমান শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি ১০টি মামলার আসামি। ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুইটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

মেজর রুহুল আমিন  বলেন, ‘ মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থলে যাওয়ার পর মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমরাও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়। নিহত মুজিবুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের