ভারতে পাচারকালে ১৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯

শিং মাছের পোনা জব্দ (ফাইল ছবি) দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দেশীয় ১৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সীমান্তের নওপাড়া পাকা রাস্তার পাশ থেকে মাছের পোনাগুলি উদ্ধার কা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বাংলাদেশ থেকে ভারতে দেশীয় মাছের পোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে হিলি সীমান্তের নওপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে দেশীয় ১৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছের পোনাগুলির সিজার মূল্য সাড়ে ৭ হাজার টাকা। এগুলো হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন- দেশ থেকে ভারতে কেন শিং ও পাবদার পোনা পাচার?

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার