দেশ থেকে ভারতে কেন শিং ও পাবদার পোনা পাচার?

হালিম আল রাজি, হিলি
২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৭

দেশ থেকে ভারতে কেন শিং ও পাবদার পোনা পাচার? সম্প্রতি দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে দেশীয় শিং ও পাবদা মাছের পোনা পাচার বেড়েছে। পোনা পাচারের জন্য দু’টি বড় কারণের কথা বলেছেন সংশ্লিষ্টরা। কারণ দু’টি হলো ভারতে বাংলাদেশের পোনার ব্যাপক চাহিদা থাকা ও বাংলাদেশ থেকে ভারতে পোনা রফতানির সুযোগ না থাকা। বিজিবি সূত্র জানায়, গত পাঁচ মাসে এ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ২২৪ কেজি শিং ও পাবদা মাছের পোনা জব্দ করা হয়েছে। এ সূত্র আরও জানায়, সম্প্রতি পোনা পাচার বাড়ায় তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
বিজিবি হিলির মংলা বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প সূত্র জানায়, ১১ মার্চ পাচারের সময় শিং মাছের ৩০ হাজার পোনা জব্দ করেন হিলির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ২৬ এপ্রিল শিং মাছের ১৫ হাজার পোনা জব্দ করেন মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। ৩১ জুলাই পাবদা মাছের ২৫ হাজার পোনা জব্দ করেন বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ১৮ ও ২৩ আগস্ট শিং মাছের ১৩৮ কেজি পোনা জব্দ করেন বাসুদেবপুর ও মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। একইভাবে ১৪ ও ১৯ সেপ্টেম্বর ৭১ কেজি শিং মাছের পোনা জব্দ করেন বাসুদেবপুর ও মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা।
হিলির মাছ চাষি ও ব্যবসায়ী সুরমা মৎস্য আড়তের মালিক জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশে শিং, পাবদা ও পাঙ্গাস মাছের রেনু, ডিম ও পোনার উৎপাদন ভালো। ভারতে এসব মাছের পোনা খুব একটা উৎপাদিত হয় না।
জাহিদুল ইসলামের দাবি, ‘ভারতের মৎস্য সংশ্লিষ্টরা অনেক চেষ্টা করেও তাদের দেশের পুকুরে শিং, পাবদা ও পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করতে পারছে না। এ কারণে ভারতের বাজারে বাংলাদেশের শিং, পাবদা ও পাঙ্গাসের পোনার চাহিদা অনেক। এ ছাড়া, বাংলাদেশের বাজারে এসব মাছের পোনার যে দাম পাওয়া যায়, তার চেয়ে প্রায় দ্বিগুণ দাম ভারতে পাওয়া যায়। বাংলাদেশে একলাখ শিং মাছের পোনার দাম প্রকারভেদে ৭০-৭৫ হাজার টাকা। একই পরিমাণ মাছের পোনার দাম ভারতে দুই লাখ টাকা। আবার পাবদা মাছের একলাখ পোনার দাম বাংলাদেশে ৬০-৬৫ হাজার টাকা, যার দাম ভারতে প্রায় দুই লাখ টাকা। এ কারণে সীমান্ত পথ দিয়ে ভারতে শিং ও পাবদা মাছের পোনা পাচার হচ্ছে।’ দেশ থেকে ভারতে কেন শিং ও পাবদার পোনা পাচার?
একই কথা জানান হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত শিং, পাবদা ও পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করতে পারে না। এ কারণে সেদেশের বাজারে আমাদের দেশের শিং, পাবদা ও পাঙ্গাসের পোনার ব্যাপক চাহিদা। এসব মাছের পোনা বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয় না। ভারতের অভ্যন্তরে কাস্টমসে উচ্চপদস্থ কর্মকর্তার পদায়ন না থাকাসহ আরও কিছু কারণেই তা রফতানি করা যায় না। সে জন্য সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পোনা পাচার হয়।’
তিনি আরও বলেন, ‘পোনা পাচারের কারণে সরকার যেমন রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হয়, তেমনি আমরাও বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হই। শুধু মাছের পোনা নয়; আরও বেশ কিছু দেশিয় পণ্য রয়েছে, যার চাহিদা ভারতে ব্যাপক। কিন্তু বন্দরের কিছু সমস্যার কারণে তাও রফতানি করা যায় না।’
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানির কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি সীমান্ত দিয়ে ভারতে বাংলাদেশের মাছের পোনা পাচার বেড়েছে। সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। শুধু পোনা নয়; সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্তকাবস্থায় রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী