স্কাউট একটি সামাজিক আন্দোলন: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত শতভাগ স্কাউটস জেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটসকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চান। বঙ্গবন্ধুর আদর্শে স্কাউটসকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। জঙ্গি ও মাদক থেকে দূরে থাকতে স্কাউটের বিকল্প নেই। স্কাউট একটি সামাজিক আন্দোলন। যারা স্কাউটের প্রশিক্ষণ নেয় তারা মাদক গ্রহণ করে না। একটি সুশিক্ষিত জাতি গঠনে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত শতভাগ স্কাউটস জেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘দেশ আজ  উন্নয়নের মহাসড়কে। দেশে কৃষি, শিক্ষা, আইসিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। দেশকে বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে তুলেছেন। যা আজ  দৃশ্যমান।’

শতভাগ স্কাউটস জেলা ঘোষণা অনুষ্ঠানে অংশ নেওয়া স্কাউটরা মন্ত্রী আরও বলেন, ‘পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিনবদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর সরকার এখন পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ স্কাউট ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান,টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি