পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় কলা গাছ লাগিয়ে প্রতিবাদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩২ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৭

কলা গাছ লাগিয়ে প্রতিবাদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফে চেয়ারম্যান পদে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সমর্থকরা কলা গাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবাদ করেন তারা। এসময় নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলও বের করেন। টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

টেকনাফ পৌরসভার শাপলা চত্বর, কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের পাশ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে কলা গাছ লাগান নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ সমর্থকরা ‘কলা গাছ, কলা গাছ’, ‘আলম ছাড়া কাউকে মানি না, মানবো না’ বলে শ্লোগান দেন।

কলা গাছ লাগিয়ে প্রতিবাদ দলের স্থানীয় নেতারা জানান, শনিবার রাতে উপজেলা পরিষদ নিবার্চনে মোহাম্মদ আলীকে নৌকার প্রার্থী ঘোষণার পর নুরুল আলমের সমর্থকরা রাস্তায় নেমে পড়েন ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা টেকনাফ পৌরসভা থেকে উপজেলা পর্যন্ত কলা গাছ রোপন করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ বলেন, ‘টেকনাফ উপজেলার ভোটারদের কাছে নুরুল আলম ভাই পরীক্ষিত নেতা। তাই তাকে মনোনয়ন না দেওয়ায় রাতে না ঘুমিয়ে মানুষ রাস্তায় নেমে আসে এবং কলা গাছ লাগিয়ে প্রতিবাদ করেন। এ সিদ্ধান্তের পরিবর্তন চায় তৃণমূলের নেতাকর্মীরা। তা না হলে আগামী দিনে আরও কর্মসূচি দেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা