বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ড, এক আসামির স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ০৯:১৭ আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৯:২২

মাহবুব আলম শাহীন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পায়েল শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাহ হুসাইনের আদালতে সে এই জবানবন্দি দেয়।

জবানবন্দিতে পায়েল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৯ জনের নাম প্রকাশ করেছে। একই আদালত অপর আসামি রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শাহীন হত্যার ঘটনায় তার স্ত্রী আকতারা জাহান শিল্পী ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। গত বুধবার (১৭ এপ্রিল) ভোরে শহরের নিশিন্দারার বাড়ি থেকে রাসেল নামে একজনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে পায়েল শেখকে গ্রেফতার করা হয়। পায়েলের বিরুদ্ধে সদর থানায় বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার বিকালে পায়েল ও রাসেলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পায়েল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ছাড়া রাসেলকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, স্বীকারোক্তিতে পায়েল হত্যায় জড়িত ৯ জনের নাম প্রকাশের বিষয়টি জানতে পেরেছি। তবে স্বীকারোক্তির বিস্তারিত এখনও জানা যায়নি। এর আগে সে পুলিশের কাছে স্বীকার করে, বগুড়া জেলা মোটরমালিক গ্রুপের নেতৃত্বের কোন্দলকে ঘিরে মাহবুব আলম শাহীনকে উপশহর এলাকায় কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 আরও পড়ুন...

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের