বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ০৯:১৫ আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১২:৫০

মাহবুব আলম শাহীন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীনকে (৫৫) কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত উপ-শহর বাজার এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের শনাক্তের চেষ্টা করছিলেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শাহীনের বাড়ি বগুড়া সদরের ধরমপুর এলাকায়। রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি। প্রতি রাতে নিশিন্দারা উপ-শহর বাজারে নুনগোলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুদ্দিন ও কয়েকজনের সঙ্গে আড্ডা দিতেন তিনি। রবিবার রাত ১০টার আগে তিনি  প্রাইভেট কার নিয়ে উপ-শহর বাজারে আসেন। গোলাম মোস্তফা আবু তাহের নামে এক ব্যবসায়ীর বিসমিল্লাহ চাল আড়ৎ থেকে চাল কেনেন। রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও দায়ের কোপ দিয়ে পালিয়ে যায়। তিনি দৌড়ে কিছুদিন যাওয়ার পর রাস্তার পাশে পড়ে যান। সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও ক্রেতারা চলে যান। এসময় ইব্রাহিম ও ডিউক নামে দু’পথচারী রক্তাক্ত শাহীনকে উদ্ধার করে প্রথমে নামাজগড় এলাকায় স্বদেশ ক্লিনিকে নেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। এরপর মোহাম্মদ আলী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, পুলিশ সুপার আরিফুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা পাশের ভবনের সিসি ফুটেজ নিয়ে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করেন।

বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু জানান, বিএনপি নেতা শাহীন প্রায় প্রতি রাতে উপ-শহর বাজার এলাকায় নুনগোলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুদ্দিন ও অন্যদের সঙ্গে আড্ডা দিতেন। তিনি তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কোনও মন্তব্য করতে পারেননি। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রবিবার রাত দেড়টা পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। নিহত পরিবারের সদস্যরাও কোনও মন্তব্য করতে পারেননি।

এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন হত্যার খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন শজিমেক হাসপাতালে যান। তার এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘাতকদের চিহ্নিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় তারা আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের