নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৫:৪৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৬:৪২

নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে দুপুরে মিজমিজি এলাকায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে মারধর করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক সাঈদ হৃদয়ার আহমেদ জানান, মিজমিজি আল আমিন নগর এলাকায় আইডিয়াল ইসলামিক কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে সকাল ৮টার দিকে ধরে নিয়ে যাচ্ছিল এক যুবক। ওই শিক্ষার্থী তাকে দেখে স্যার স্যার বলে চিৎকার করলে যুবকটি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। এ সময় ওই যুবককে দাঁড়াতে বললে সে একটি রিকশা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলে ধরা সন্দেহে নারীকে মারধর
এদিকে দুপুরে মিজমিজি এলাকায় ছেলে ধরা সন্দেহে শারমিন বেগম (৩৫) নামে এক নারী এক প্রবাসীর বাড়িতে যায়। এ সময় ওই নারীর কথাবার্তা এলোমেলো মনে হওয়ায় স্থানীয়রা তাকে ছেলে ধরা সন্দেহে মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে ওই নারীকে উদ্ধার করে খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে ভর্তি করে। শারমিন পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের সালমান শাহের স্ত্রী বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন পারভেজ জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা পুলিশ ডিবি) সুবাস চন্দ্র সাহা জানান, ঘটনা দুটি তদন্ত করা হচ্ছে। গুজবে কান না দিয়ে এমন কোনও ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি