ভাইয়ের পর বিষ ক্রিয়ায় মারা গেলো বোন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯





ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদরের ঘনি মহেষপুর গ্রামে বিষ ক্রিয়ায় ১৮ মাস বয়সী নূরজামালের মৃত্যুর পর তার ছয় বছরের বোন শাম্মী আক্তারও মারা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাম্মীর মৃত্যু হয়। এর আগে এ দিন সকালে হাসপাতালে আনার আগেই মারা যায় নূরজামাল। এ ঘটনায় তাদের মা নূরবানু (৩৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহীন হায়দার এসব তথ্য জানান।
নূরবানুর স্বামী সেলিম উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পড়ি। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে, এমন খবর শুনে আমি দ্রুত বাড়ি ফিরে যায়। সেখান থেকে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মোবাইল ফোনে জানান, পুলিশ ধারণা করছে স্বামী-স্ত্রী'র ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী, কে দায়ী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মুখে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে মা নূরবানুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুই শিশু সন্তান মারা যায়। তদন্ত সাপেক্ষে ঘটনা সম্পর্কে পুলিশ বিস্তারিত জানাতে চেয়েছে।

আরও পড়ুন...


ঠাকুরগাঁওয়ে ছেলের লাশ উদ্ধার, মা-মেয়ে হাসপাতালে

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
মেসিকে রুখে দিতে চায় রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার
মেসিকে রুখে দিতে চায় রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি