ঠাকুরগাঁওয়ে ছেলের লাশ উদ্ধার, মা-মেয়ে হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদরে নূরজামাল নামে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে খাদ্যে বিষ ক্রিয়ায় মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। বিষ ক্রিয়ায় গুরুতর আহত শিশুটির বোন শাম্মী আক্তার (৬) ও মা নূরবানুকে (৩৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদরের রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নূরবানুর স্বামী সেলিম উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পড়ি। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে, এমন খবর শুনে আমি দ্রুত বাড়ি ফিরে যায়। সেখান থেকে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।’

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা সুলতানা বলেন, ‘নূরজামালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শাম্মী আক্তার ও নূরবানুর অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই বিষক্রিয়ায় আসুস্থ হয়।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মোবাইল ফোনে জানান, পুলিশ ধারণা করছে, স্বামী-স্ত্রী'র ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী, কে দায়ী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি