বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০

বাংলাদেশি পাসপোর্টসহ আটক তিন রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর সিডিএ এক নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,  আটক তিন যুবক মিয়ানমারের মংডু থেকে ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে থাকতো।
আটক তিন রোহিঙ্গা হলো- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১)।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন,ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা জানায়,তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তারা পাসপোর্ট নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে যাওয়ার  জন্য চট্টগ্রামে এসেছে। দালালের মাধ্যমে নোয়াখালী থেকে তারা পাসপোর্টগুলো তৈরি করিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি