‘ধর্ষকের’ সঙ্গে থানায় বিয়ে

প্রতিবেদন জমার পর ওসি ও এসআই-কে শোকজ

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪

পাবনা পাবনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা গৃহবধূর সঙ্গে অভিযুক্ত ধর্ষকের বিয়ে দেওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে পৌঁছেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) তদন্ত রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক ও এসআই একরামুল হকের কাছে এ বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে।

থানার ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা গৃহবধূর সঙ্গে অভিযুক্ত ধর্ষকের বিয়ে দেওয়া হয়েছে এমন তথ্য জানার পর  সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার  (হেডকোয়ার্টার) মো. ফিরোজ আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।  আরও দু’জন সদস্য হলেন- কোর্ট ইন্সপেক্টর ও ডিআই-১।  তদন্ত কমিটিকে মঙ্গলবার রাত ১২টার মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসপি জানান, আজ বুধবার সকালে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। 

প্রসঙ্গত, তিন সন্তানের জননী ওই নারীর বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের যশোদল গ্রামে। তার অভিযোগ, প্রতিবেশী রাসেল আহমেদ গত ২৯ আগস্ট এক সহযোগীসহ তাকে তার বাড়িতে ধর্ষণ করে। দুই দিন পর (৩১ আগস্ট) তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিনদিন আটকে রেখে সেখানেও চার-পাঁচ জন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি ওই নারী বাড়ি ফিরে স্বজনদের জানালে গত ৫ সেপ্টেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেই গৃহবধূ নিজেই বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে পুলিশ রাসেলকে প্রথমে আটক করে। ওই নারীর স্বামী থাকা সত্ত্বেও অভিযুক্ত রাসেলের সঙ্গে থানায় তাকে বিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ধর্ষণের মামলা না নিয়ে মীমাংসা করতে অভিযুক্ত যুবকের সঙ্গে গৃহবধূকে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং ধর্ষণ মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ওই গৃহবধূকে থানায় ডেকে নিয়ে মামলা করে পুলিশ।

আরও পড়ুন- 

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ঘন্টু গ্রেফতার

ভিকটিমের সঙ্গে থানায় বিয়ে: সেই ‘ধর্ষক’ আটক

'ধর্ষকের' সঙ্গে থানায় বিয়ে: ওসিকে শোকজ, তদন্ত কমিটি গঠন

 

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি