‘ধর্ষকের’ সঙ্গে থানায় বিয়ে: ঘটনা তদন্তে এবার প্রশাসনিক কমিটি

পাবনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৯





পাবনা সদর থানা পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও থানায় ডেকে নিয়ে অভিযুক্ত ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের এই কমিটি করা হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজকে কমিটির প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন—ডেপুটি সিভিল সার্জন ডা. একেএম আবু জাফর ও পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান। পুরো ঘটনা তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. ফিরোজ আহমেদ। অন্য দুই সদস্য ছিলেন, কোর্ট ইন্সপেক্টর ও ডিআই-১। তিন কার্যদিবসে ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় বৃহস্পতিবার পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া উপপরিদর্শক (এসআই) একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, তিন সন্তানের জননী ওই নারীর বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের যশোদল গ্রামে। তার অভিযোগ, প্রতিবেশী রাসেল আহমেদ গত ২৯ আগস্ট এক সহযোগীসহ তাকে তার বাড়িতে ধর্ষণ করে। দুই দিন পর (৩১ আগস্ট) তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিনদিন আটকে রেখে সেখানেও চার-পাঁচ জন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি ওই নারী বাড়ি ফিরে স্বজনদের জানালে গত ৫ সেপ্টেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, পুলিশ রাসেলকে প্রথমে আটক করে। ওই নারীর স্বামী থাকা সত্ত্বেও অভিযুক্ত রাসেলের সঙ্গে থানায় তাকে বিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ধর্ষণের মামলা না নিয়ে মীমাংসা করতে অভিযুক্ত যুবকের সঙ্গে গৃহবধূকে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন...

ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে: ওসি প্রত্যাহার, এসআই সাময়িক বরখাস্ত

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ঘন্টু গ্রেফতার

ভিকটিমের সঙ্গে থানায় বিয়ে: সেই ‘ধর্ষক’ আটক

'ধর্ষকের' সঙ্গে থানায় বিয়ে: ওসিকে শোকজ, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদন জমার পর ওসি ও এসআই-কে শোকজ

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী