নকলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

শেরপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৯

নকলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ শেরপুরের নকলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-শেরপুর মহাসড়কের গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়  অটোরিকশার সব যাত্রীই গুরুতর আহত হন । নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন–  সদর উপজেলার খুনুয়া এলাকার শামছুল হকের ছেলে অটোরিকশার চালক বিল্লাল হোসেন (৩৫), অটোরিক্শার যাত্রী হাতিমারা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও অজ্ঞাত আরও এক ব্যক্তি। বিল্লাল ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন– অটোরিকশার যাত্রী জামালপুরের কাজিয়ারচর এলাকার মেহেদী হাসান (২২), নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও বাছুর আলগা গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে হালিমা বেগম (২৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এফজেড লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নকলাগামী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, বাস ও অটোরিকশাটিকে জব্দ করা হলেও বাসের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন