পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগের দাবিতে লালকার্ড প্রদর্শন

পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২৩:১৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২৩:২৭

লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের বিক্ষোভ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলীসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে ও প্রশাসনিক ভবনের সামনে লালকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সম্প্রতি উপাচার্যের কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও ফাঁস হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ তিন শিক্ষককে শোকজ করে।ওই তিন শিক্ষককের বিরুদ্ধে শোকজ তুলে নেওয়াসহ ১২ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। দাবি পূরণে বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে এখন তাদের এ আন্দোলন।আগামী ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই সংকট সমাধানের দাবি শিক্ষার্থীদের।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তাদের বিভিন্ন বিষয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে সমাধান ছাড়াই বৈঠক শেষ হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষকদের মানববন্ধন

 

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী