পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:৩৬

 উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলী ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে পঞ্চম দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও ক্যাম্পাসে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেন।

 সম্প্রতি শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর কাছে চাকরিপ্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষককে শোকজ করেন। পরে শিক্ষকদের শোকজ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এরসঙ্গে, যুক্ত হয় পাবিপ্রবি শাখা ছাত্রলীগ।

শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীরা ঘটনার তদন্তসহ ১২ দফা দাবি পূরণে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন। আন্দোলনের তৃতীয় দিনে আল্টিমেটামের সময় শেষ হলে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান নেন আন্দোলনকারীরা।

 এদিকে, অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ড. ফজলুল হক, প্রক্টর প্রীতম কুমার দাস, সহকারী প্রক্টর ড. রতন কুমার পাল, ফারুক আহম্মেদ, শিক্ষক ড. হাফিজুর রহমান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী