কুড়িগ্রাম ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ০৯:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:২৮

কুড়িগ্রাম ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞিপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের মাধ্যমে রকিবুজ্জামান রাকিবকে সভাপতি এবং রাকিবুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দেড় বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়। এছাড়াও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনির বিরুদ্ধে বিভিন্ন নামে বেনামে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কুড়িগ্রাম ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা শাখা, কুড়িগ্রাম পৌর শাখা, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, ফুলবাড়ী ও রৌমারী উপজেলা শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস