নারায়ণগঞ্জে ট্রলারডুবিতে একই পরিবারের তিনজন নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২২:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২২:১৪

ট্রলারডুবি নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এক দম্পতি ও তাদের চার বছরের শিশু নিখোঁজ রয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ তল্লাশি শুরু করেছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা পারাপারের সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। তখন বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বছরের ছেলে সাব্বিরের কোনও খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন:  বরিশাল বরিশালে সাত প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নিখোঁজ ওই তিনজনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের র‌্যালি বাগান এলাকাতে।

/এনএস/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী